জয়া সেনের পক্ষে জগলুলের সভা

স্টাফ রিপোর্টার
দিরাই-শাল্লা উপ নির্বাচনে মহাজোটের প্রার্থী সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী ড. জয়া সেনগুপ্তার পক্ষে প্রচার-প্রচারণার উপলক্ষে আওয়ামী লীগের জাতীয় কমিটি সদস্য সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুলের উদ্যোগে সাবেক ছাত্রলীগ নেতাদের নিয়ে মতবিনিময়        
সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় সুনামগঞ্জ পৌরসভা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দ জানান, আজ মঙ্গলবার থেকে প্রতিদিন পৌর মেয়র আয়ুব বখত জগলুলের নেতৃত্বে দিরাই-শাল্লায় ড. জয়া সেনগুপ্তার নৌকার পক্ষে প্রচারণা করা হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অ্যাড. নজরুল ইসলাম, অ্যাড. চান মিয়া, জীতেন্দ্র তালুকদার পিন্টু, অ্যাড. শুকুর আলী, প্রদীপ রঞ্জন দাস, নবনী দাস, শনথ কুমার আচার্য্য, অজয় তালুকদার দুলন, অনু আচার্য্য, সরুজ কান্তি চক্রবর্তী, পৌর আওয়ামী লীগের পৌর আওয়ামী লীগের একাংশের সভাপতি বিকাশ কান্তি দে বাবুল, সহ সভাপতি মোজাহের আলী, শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈকতুল ইসলাম শওকত, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মাহবুবুল হাসান শাহীন, দপ্তর সম্পাদক লিটন সরকার, জ্যোতির্ময় তালুকদার তপন, পরিমল কান্তি দাস,অনুপম তালুকদার, বিক্রম দাস প্রমুখ।