হিজরাদের ফাঁদে বরযাত্রী

শহীদনূর আহমেদ
সদর উপজেলার দিরাই রাস্তা তেমুখ পথে হিজরাদের বেপরোয়া আচরণে যাত্রাপথে বরের গাড়িকে  নাস্তানাবোধ করার একটি দৃশ্য এটি। হিজরা কর্তৃক চাহিদাকৃত চাঁদা না দেয়ায়  রাস্তায় বরবাহী গাড়িগুলোকে আটকে রাখে তাঁরা। বরযাত্রীদের পক্ষ হতে এমন অনৈতিক বিষয়টির প্রতিবাদ করলে অকথ্য ভাষায় জবাব দিচ্ছিলেন তাঁরা। হিজরাদের বেপরোয়া আচরণে বাধ্য হয়ে ১৫০০ টাকা দিতে হয় বরযাত্রীদের। পথচারিরা বলেছেন এটি বিয়ের মৌসুমে নিয়মিত দৃশ্য। সুনামগঞ্জ-সিলেট সড়কে কয়েকটি গ্রুপে ভাগ হয়ে যাত্রাপথে বরযাত্রীদের গাড়ি আটকিয়ে চাঁদা তুলে তাঁরা। হিজরাদের পাতানো ফাঁদে পড়ে রীতিমত বিব্রতকর অবস্থায় পড়তে হয় বরযাত্রীদের। হিজরা সদস্যদের অশালিন আচরণ বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভোক্তভোগী মানুষরা।
উল্লেখ্য রোববার সনাতন ধর্মাবলম্বীদের একাধিক বিয়ে অনুষ্ঠিত হওয়ায় যাত্রাপথে অসংখ্য গাড়ি থামিয়ে বেপরোয়া ভাবে চাঁদা আদায় করে এই হিজরা সদস্যরা।