হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. রানা দাসগুপ্তের মা কৃষ্ণা দাসগুপ্তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দ্বিপক ঘোষ, সাধারণ সম্পাদক অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী, সভাপতিমন্ডলীর সদস্য অ্যাড. মলয় চক্রবর্তী রাজু, সাংগঠনিক
সম্পাদক অ্যাড. গৌরাঙ্গ পদ দাস, উপদেষ্টামন্ডলীর সদস্য শুভব্রত বসু, প্রভাত শর্মা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নৃপেশ তালুকদার নানু, সহ সভাপতি দেবব্রত দাস, সাধারণ সম্পাদক বিমল বণিক। উল্লেখ্য, অ্যাড. রানা দাসগুপ্তের মা কৃষ্ণা দাসগুপ্তা সোমবার রাতে মৃত্যুবরণ করেছেন। (প্রেস বিজ্ঞপ্তি)


