অনুর্ধ্ব ১৮ জাতীয় যুব ফুটবল টুর্নামেন্ট- ফাইনালে সুনামগঞ্জ-সিলেট

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ও সুনামগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় ৮ জেলার অনুর্দ্ধ-১৮ যুব ফুটবল চ্যাম্পিয়নশীপ টুনামেন্টে গ্রুপ পর্যায়ের প্রতিযোগিতায় ফাইনালে উঠেছে সুনামগঞ্জ ও সিলেট জেলা যুব ফুটবল দল। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলা যুব ফুটবল দল মৌলভীবাজার জেলা দলকে ৫-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে। বিকালে খেলায় সিলেট জেলা দল বনাম নরসিংদী জেলা দলের খেলায় ৩-০ গোলে বিজয়ী হয় সিলেট জেলা দল। আগামীকাল শনিবার বিকাল সাড়ে ৩টায় সুনামগঞ্জ ও সিলেট জেলা দলের মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হইবে।
গত ৯ ফেব্রুয়ারি   
 বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় ও সুনামগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এ টুর্নামেন্টের শুরু হয়। টুনামেন্টে অংশগ্রহণ করে সুনামগঞ্জ, নরসিংদী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও চাঁদপুর জেলা দল।