ছায়েদ আলীর অদ্ভুত দাবি

স্টাফ রিপোর্টার
দিরাই-শাল্লা উপ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছায়েদ আলী মাহবুব হোসেন রবিবার বিকালে নির্বাচন কশিনারের কাছে নির্বাচনে প্রিসাইডিং ও পোলিং অফিসার পদে সংশ্লিষ্টদের ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নিয়োগ প্রদানের অনুরোধ জানিয়েছেন।
তিনি নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করেছেন দিরাই-শাল্লায় হিন্দু অধ্যুষিত ভোট কেন্দ্রে মুসলমান ও মুসলমান অধ্যুষিত ভোট কেন্দ্রে হিন্দুদের দায়িত্ব প্রদানের জন্য।  নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ও নির্বাচন কমিশনার ব্রিগে. জেনা. (অব.) শাহাদাত   
হোসেন চৌধুরীর সাথে সুনামগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা বিষয়ক সভায় এই অদ্ভুত দাবি করেন তিনি।
সভায় বক্তব্য প্রদানের শুরুতে এসব কথা না বললেও সভার শেষ পর্যায়ে নির্বাচন কমিশনারের বক্তব্যের শুরুতে ‘আরো কিছু বলতে চাই’ দাবি করে এসব দাবি জানান ছায়েদ আলী মাহবুব হোসেন। তবে তার এই দাবির প্রেক্ষিতে সভায় উপস্থিত দুই নির্বাচন কমিশনার ও জেলা প্রশাসক কোন জবাব দেননি। সভায় উপস্থিত একাধিক কর্মকর্তাকে এসব অদ্ভুত দাবির কথা শুনে মুচকি হাসতে দেখা গেছে।