দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ১৯৭১ সালে পাক হানাদারদের সাথে সম্মুখ যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা তালেব ও শহীদ মুক্তিযোদ্ধা কৃপেন্দ্র দাসের সমাধিতে পুষ্পস্তবক অর্পন করা হয়েছে।
শনিবার বিকালে পুষ্পস্তবক অর্পন ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবির, থানার অফিসার ইনচার্জ আল আমিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জয়কলস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ মিয়া,উপজেলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা রাধা কান্তা, মনসুর আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিচমল চন্দ্র সিনহা, জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শচীন্দ্র চন্দ্র সরকার, প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, এস আই মাজহারুল ইসলাম, বরুন কান্তি দাস প্রমুখ।
এদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের হল রুমে জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষক শচীন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিমল চন্দ্র সিনহার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ আল আমিন।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, উপজেলা আওয়ামমী লীগের সহ সভাপতি ও জয়কলস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ মিয়া, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, শিক্ষক আলা উদ্দিন, আবুল মোশারফ প্রমুখ।
অপরদিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি তহুর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবাব মিয়া, দপ্তর সম্পাদক হাসনাত হোসেন, আওয়ামী লীগ নেতা জিএম সাজ্জাদুর রহমান, তেরাব আলী, আসাদুর রহমান আসাদ, দিলীপ তালুকদার, উপজেলা যুবলীগ সভাপতি অ্যাড বোরহান উদ্দিন দোলন, সিনিয়র সহ সভাপতি প্রভাষক নুর হোসেন, মনোজ ভট্টাচার্য্য, রাজা মিয়া, জুবেল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন, প্রচার সম্পাদক জিল্লুল হক জিলু, আব্দুল বাতেন, উপজেলা যুবলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি মাসুক মিয়া, জেলা ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম শিপন, উপজেলা ছাত্রলীগ নেতা মো.মোশারফ হোসেন, জাহিদুল ইসলাম, আরমান মাহমুদ নাসিম প্রমুখ।


