স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ ট্রাফিক পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে চলাচলকারী ৪ টি ট্রাক্টর আটক করেছেন। সোমবার বেলা সাড়ে ১১ টায় শহরের হাছননগর, ষোলঘর এলাকায়
অভিযান চালিয়ে এসব ট্রাক্টর আটক করা হয়। পরে আটককৃত এসব ট্রাক্টর সদর থানার ভেতরে আনা হয়।
সুনামগঞ্জ ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর মো. শামছুল আলম জানান, দিনের বেলায় শহরে ট্রলি ও ট্রাক্টর চলাচল বন্ধ রাখার জন্য জেলা প্রশাসকের সভায় সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্ত মোতাবেক সবাইকে সকাল ৮টা থেকে বিকাল ৮ টা পর্যন্ত চলাচল করতে নিষেধ করা হয়েছিল। কিন্তু আইন অমান্য করায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪টি ট্রাক্টর আটক করা হয়েছে।


