দিরাইয়ে সুরুজ আলী ট্রাস্টের বৃত্তি বিতরণ

দিরাই উপজেলার নগদীপুর গ্রামে সৈয়দ সুরুজ আলী মেমোরিয়াল ট্রাস্টের বৃত্তি বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছ। সোমবার দুপুরে গ্রামের আটগ্রাম কলেজে বৃত্তি বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ট্রাস্টের প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রাক্তন সিভিল সার্জন ডা. সৈয়দ মোনাওয়ার আলী।
ট্রাস্টের সম্পাদক সৈয়দ কুতবুল আলমের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জগদল ইউপির  চেয়ারম্যান শিবলী আহমদ বেগ, আব্দুল ওয়াহাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জদুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, শামছুল হক চৌধুরী, সৈয়দ ছয়ফুল আলম ইমরান প্রমুখ।
অনুষ্ঠানে অর্ধশতাধিক শিক্ষার্থীকে বৃত্তি হিসেবে       ক্রেস্ট, নগদ অর্থ, সার্টিফিকেট ও শিক্ষা উপকরণ তোলে দেয়া হয়। গত ৮ বছর যাবৎ ট্রাস্টটি পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মেধাবৃত্তি আয়োজন করে আসছে। (প্রেস বিজ্ঞপ্তি)