ধর্মপাশায় ছাত্রলীগের জঙ্গিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ধর্মপাশা প্রতিনিধি
কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসুচির অংশ হিসেবে ধর্মপাশায় জঙ্গিবাদ, সন্ত্রাস  বিরোধী  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বুধবার বিকেলে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি জনতা উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামীলীগের স্থানীয় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে প্রতিবাদ সভায় উপজেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেনের পরিচালনায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন। বক্তব্য দেন ছাত্রলীগ নেতা সুজাত আহমেদ, শাকিল মাহমুদ খান, গোলাম জিলানী আরিফুর রহমান, আজিজুল হক, আসাদুজ্জামান আশিক, তারেক রহমান ও তুষার সিংহ প্রমুখ।