জাতীয় ‘কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ও ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা’ শুরু হয়েছে। শনিবার সকাল ১০ টায় সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের অস্থায়ী ক্যাম্পাসে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম ও সিভিল সার্জন ডা. আশুতোষ
দাশ এর উদ্বোধন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ে কর্মরত সিনিয়র হেল্থ এডুকেশন অফিসার মোহাম্মদ ওমর ফারুক, জেলা শিক্ষা অফিসের সহকারি পরিদর্শক সাইফুল ইসলাম। সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুল হক সরকারসহ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ এবং সহকারি শিক্ষকবৃন্দ।
এসময় বিদ্যালয়ের ৩৭ জন শিক্ষার্থীদের মধ্যে ১ টি করে কৃমি নিয়ন্ত্রণ ট্যাবলেট খাওয়ানো হয়।
এসময় সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ বলেন,‘ শুধুমাত্র কৃমি নিয়ন্ত্রণেই সীমাবদ্ধ না থেকে প্রতি মাসে নির্ধারিত একটি তারিখে অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদান করতে পারলে অভিভাবকবৃন্দ তাদের সন্তানদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে পারবেন।’
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম জেলার একমাত্র অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুল হওয়ায় সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানান। (প্রেস বিজ্ঞপ্তি)


