স্টাফ রিপোর্টার
থিয়েটার সুনামগঞ্জের বর্ষপূর্তি উপলক্ষ্যে তিন দিনের সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। শনিবার শহীদ আবুল হোসেন মিলনায়তনে শহরের ৬টি মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের নিয়ে গঠিত নাট্যদলের অংশগ্রহণে আন্তঃস্কুল নাট্য প্রতিযোগিতার মাধ্যমে এই প্রতিযোগিতার শেষ হয়। আন্তঃস্কুল নাট্য প্রতিযোগিতায় শহরের সরকারী এসসি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়, এইচএমপি উচ্চ বিদ্যালয়, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় ও আব্দুল আহাদ শাহিদা চৌধুরী উচ্চ বিদ্যালয় নাট্যদল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ দল নির্বাচিত হয় সুনামগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নাট্যদল। বিকেল চারটায় অনুষ্ঠিত হয় একক অভিনয় ও নৃত্য প্রতিযোগিতা।
সকালে আন্তঃস্কুল নাট্য প্রতিযোগিতায় থিয়েটার সুনামগঞ্জের দলনেতা দেওয়ান গিয়াস চৌধুরীর সভাপতিত্বে নাট্য প্রতিযোগিতার উদ্বোধন করনে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সাবেরা আক্তার। বিকেলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাপ্তি ঘোষণা করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, থিয়েটার সুনামগঞ্জের উপদেষ্টা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অলক ঘোষ চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সুন্দরমের সভাপতি শুক্লা রায় চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমীর নৃত্য প্রশিক্ষক শ্রাবন্তি পুরকায়স্থ, আবৃত্তিকার শেখ রবিউল ইসলাম পুলক, কালচারাল ফোরামের সভাপতি সোহেল রানা, ও সাধারণ সম্পাদক রিপন চন্দ, নাট্যকার সামিনা চৌধুরী মনি, সংগীত শিল্পী রাকিবা চৌধুরী ঐশী, শিল্পকলা একাডেমীর তবলার প্রশিক্ষক কপিল ঋষি, অমিত বর্মণ ও সুনামগঞ্জ প্রসেনিয়ামের দল নেতা আবিদ খান রিদয় প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পলিন বেগম ও তাজকিরা হক তাজিন।এর আগে ৩০মার্চ চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা এবং ৩১মার্চ দিনব্যাপী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিভিন্ন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, বিশিষ্ট সংগীত শিল্পী অভিজিৎ চৌধুরী, দেবদাস চৌধুরী রঞ্জন, সনাক সদস্য কানিজ সুলতানা, রুনা শাহিন আরা লেইছ, সংগীত শিল্পী প্রদীপ কুমার চন্দ, সন্তোষ কুমার চন্দ মন্তোষ, কাসেম আল আজাদ, অরুন তালুকদার, অরুপ চৌধুরী।
থিয়েটার সুনামগঞ্জের সহ দলনেতা মেহেদী হাসান জানান, ‘তিন দিনের প্রতিযোগিতায় বিভিন্ন বিষয়ে প্রায় তিন শতাধিক প্রতিযোগী অংশঅংশগ্রহণ করে। আগামী ৬ সন্ধ্যা সাড়ে ৬ টায় জেলা শিল্পকলা একাডেমীর হাসনরাজা মিলনায়তনে পুরস্কার বিতরণ ও মঞ্চ নাটক পরিবেশন করা হবে। ৭ এপ্রিল সন্ধ্যা ৭টায় হাসনরাজা মিলনায়তনে হবিগঞ্জের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন জীবন সংকেতের পরিবেশনায় সুনামগঞ্জের মুক্তিযুদ্ধের সময় নিহত শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতিকে নিয়ে নির্মিত নাটক ‘জ্যোতি সংহিতা’ প্রদর্শিত হবে।
- কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ও ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা উদ্বোধন
- ভাড়টিয়াদের তথ্য সংগ্রহে সদর থানার অভিযান


