ভাড়টিয়াদের তথ্য সংগ্রহে সদর থানার অভিযান

স্টাফ রিপোর্টার
সন্ত্রাস ও জঙ্গীবাদ রুখতে পুলিশ হেড কোয়ার্টার থেকে প্রেরিত ফরমের মাধ্যমে সুনামগঞ্জ শহরের প্রায় ৭০০ ভাড়টিয়ার তথ্য উপাত্ত সংগ্রহের অভিযান শুরু করেছে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ। সকল ভাড়াটিয়াদের পরিচয়, স্থানীয় ঠিকানা, ভাড়া      বাসায় কতজন সদস্য থাকছেন এসব তথ্যসহ ২১টি তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এছাড়া ভাড়াটিয়াদের তথ্য-উপাত্ত সংগ্রহে ভাড়াটিয়াদের সচেতনভাবে এগিয়ে আসতে সদর থানা পুলিশের পক্ষ থেকে শহরে মাইকিং করা হয়েছে। সুনামগঞ্জ সদর থানার এসআই ও এএসআই পদ মর্যাদার ১৫ জন পুলিশ কর্মকর্তা ভাড়াটিয়াদের বাসা-বাড়িতে উপস্থিত হয়ে সুনামগঞ্জ পৌর শহরের ৯ টি ওয়ার্ডের সকল ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ করছেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্য মো. শহীদুল্লাহ বলেন,‘ সন্ত্রাস ও জঙ্গীবাদ রুখতে সুনামগঞ্জ শহরের প্রায় ৭০০ ভাড়টিয়ার সকল তথ্য উপাত্ত সংগ্রহের অভিযান শুরু করেছি আমরা। ভাড়টিয়াদের ২১ টি তথ্য সংগ্রহ করার কাজ পুরোদমে চলছে। আমাদের ১৫ জন অফিসার মাঠে কাজ করছেন।’  ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহে সবাইকে সহযোগিতা করার আহবান জানান তিনি।