ছাতক প্রতিনিধি
ছাতকে ভুমি অফিসের উদ্যোগে সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে সহকারী কমিশনার (ভূমি) কর্যালয় থেকে সেবা গ্রহীতাদের একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। সহকারী কমিশনার (ভূমি) সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে র্যালীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক, মৎস্য কর্মকর্তা খালেদ কনঁক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, ছাতক থানার ওসি আতিকুর রহমানসহ উপজেলা প্রশাসন এবং ভুমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতা ব্যক্কিবর্গ র্যালীতে অংশ নেন।
আগামী ৭ এপ্রিল পর্যন্ত সেবা সপ্তাহ কার্যক্রম চলবে বলে সংশি¬ষ্ট সূত্রে জানা গেছে।


