ছাতক প্রতিনিধি
ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানকে বদলী জনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা মিলনায়তনে উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুলের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার সুনামগঞ্জের উপ-পরিচালক(উপ-সচিব) বাবর আলী মীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার সুনামগঞ্জের ট্রেনিং ইন্সটিউটের যুগ্ম-পরিচালক মোহাম্মদ আরিফ, বিদায়ী অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, উপজেলা আ.লীগের আহবায়ক্ব আবরু মিয়া তালুকদার, জেলা পরিষদ সদস্য নুরুন্নাহার চৌধুরী চিনু, কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক, মৎস্য কর্মকর্তা খালেদ কনঁক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, ছাতক থানার ওসি আতিকুর রহমান, অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, অধ্যক্ষ আব্দুল আহাদ, অধ্যক্ষ আব্দুস ছালাম আল মাদানী, প্রধান শিক্ষক মঈনুল হুসন চৌধুরী, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া।
এছাড়াও বক্তব্য রাখেন, হাজী জয়নাল আবেদীন, শিক্ষক কফিল উদ্দিন, মাও. নুরুল হক, স্বপ্না বেগম, শিমুল দত্ত ময়না প্রমুখ।
বিদায়ী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, ছাতকের মানুষ শ্রেষ্ঠ বলেই তিনি জেলার শ্রেষ্ঠ ইউএনও হতে পেরেছেন।
তিনি বলেন, সহকর্মীদের নিয়ে একটি টিম ওয়ার্কের মাধ্যমে এখানের উন্নয়ন কাজ করা হয়েছে। এখানের কর্মকাল ১ বছর ১০ মাসে ছাতককে তিনি এতটুকু দিতে না পারলেও এখান থেকে তিনি এখান থেকে অফুরন্ত ভালোবাস নিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন।


