দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার ভুমি সেবা সপ্তাহ পালিত হয়েছে। রবিবার সকালে ১ থেকে ৭ এপ্রিল পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি শেষে উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভিআর ডিভি কর্মকর্তা সহিদুজজামান, উপজেলা নির্বাহী অফিস সহকারী সহিদুল ইসলাম, সদর ইউনিয়নের উপ সহকারী কর্মকর্তা মোহিত মাহামদ, এনামুল রুবেল আহমদ, লক্ষ্মীপুর ইউনিয়ন ভূমি সহকারী জ্যোতিরিন্দ্র নারায়ন চৌধুরী, উপজেলা ভুমি অফিসের অফিস সহকারী সত্যেন্দ্র লাল রায়, অরুন অধিকারী, মো. জামাল উদ্দিন, সার্ভেয়ার বাবুল চন্দ্র দাস, বাদশা মিয়া, জারী কারক হরেন্দ্র কুমার পাল, রানু রঞ্জন তালুকদার, চেইনম্যান জিল্লুর রহমান, নজরুল ইসলাম প্রমুখ।


