বিশ্বম্ভরপুরে পাউবো’র দুর্নীতির বিরুদ্ধে স্মারকলিপি পেশ

স্বপন কুমার বর্মণ, বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট (দঃ) ইউপি’র আঙ্গারুলী সনার হাওরে গন্ডামারা বাঁধের অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে কৃষক জনতার বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে। সোমবার আঙ্গারুলী হাওরে অকালে বোর ফসলহারা কৃষক জনতা বিক্ষোভ মিছিল করে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট পাউবো’র পিআইসি কমিটির অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্মারকলিপি প্রদান বরে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পানি উন্নয়ন  
 বোর্ডের অধিনে বিশ^ম্ভরপুর উপজেলার বাদাঘাট (দঃ) ইউপির আঙ্গুর আলী হাওরের গন্ডামারা ডুবন্ত বাঁধে অনিয়ম ও অর্থ আত্মসাতের কারণে বাঁধটি দুর্বল ছিল। ফলে বৃষ্টির পানিতে বাঁধটি ভেঙ্গে গিয়ে হাওরের বোর ফসল পানিতে ডুবে কৃষকের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। তাই আমরা এলাকার অসহায় কৃষকগণ প্রকল্পের পিআইসি কমিটি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।