আমিনুল ইসলাম, তাহিরপুর
সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেছেন, ‘শিক্ষার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। এজন্য শিক্ষার্থীদের মন দিয়ে পড়াশুনা করতে হবে। আমরা নি¤œ মধ্য আয়ের দেশে পরিণত হয়েছি। শিক্ষার উন্নয়নে প্রতিবছর ১ জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে বিনমূল্যে বই বিতরণ করা হচ্ছে। শিক্ষার্থী ঝরে পড়া কমানোর লক্ষ্যে উপবৃত্তি প্রদান ও মেয়েদের অবৈতনিক পড়াশুনার সুযোগ দেয়া হয়েছে। ’
সোমবার সকাল ১১টায় তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসায় এক সবংর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসায় চারতলা বিশিষ্ট একটি ফ্যাসিলিটিজ ভবন নির্মাণ করে দেয়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগ দিবেন বলে অনুষ্ঠানে ঘোষণা দেন।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে ও বিদুৎসাহী সদস্য আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ আব্দুছ ছোবাহান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, দলীয় নেতা রঞ্জু মুখার্জি, হাফিজ উদ্দিন, অনুপম রায়, সহকারী অধ্যাপক মহিবুর রহমান,সহকারী শিক্ষক রজব আলী, ফয়েজ আহমদ,মহিবুল আলম প্রমুখ।
সবংর্ধনা অনুষ্ঠান শেষে তিনি উপজেলা সদর ইউনিয়নের ঠাকুরহাটি কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন। বিকালে তিনি ভাটি জামালগড় প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পল্লী বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।
- খালেদা জিয়ার গ্রেফতারী পরোয়ানা বাতিলের দাবিতে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- অটুট থাকুক সম্প্রীতির বন্ধন তীর্থ এবং ওরসযাত্রীদের স্বাগতম


