খালেদা জিয়ার গ্রেফতারী পরোয়ানা বাতিলের দাবিতে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার
বিএনপি চেয়ারপার্সন ও ২০ দলীয় জোট প্রধান বেগম খালেদা জিয়ার গ্রেফতারী পরোয়ানা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। সোমবার বিক্ষোভ মিছিলটি কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কালীবাড়ি পয়েন্টে এসে পুলিশি বাধার সম্মুখীন হন। এসময় বিএনপি’র নেতাকর্মীরা কালীবাড়ি পয়েন্টেই অবস্থান নিয়ে সমাবেশে মিলিত হন।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, বিএনপি নেতা অ্যাড. মাসুক আলম     ও অ্যাড. আব্দুল হক। সমাবেশ পরিচালনা করেন মঈন খান ময়না।
সমাবেশে বক্তারা দেশে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত এবং অবিলম্বে খালেদা জিয়ার গ্রেফতারী পরোয়ানা বাতিলের দাবি জানান।