দরগাপাশায় গ্রামে গ্রামে দোয়া চাইছেন প্রার্থীরা

ইয়াকুব শাহরিয়ার, পাগলাবাজার
দক্ষিণ সুনামগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দ হবে ৭ এপ্রিল। এর পর থেকেই শুরু হবে আনুষ্ঠনিক প্রচারণা, মাইকিং আর মিছিলÑমিটিং। কিন্তু এখন থেকেই ঘরে বসে নেই দরগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা। তারা প্রত্যেকেই ইউনিয়নের প্রতিটি গ্রামে গ্রামে ঘুরে দেখা করছেন সাধারণ ভোটারদের সাথে, কথা বলছেন তাদের সমস্যা নিয়ে, আশ্বাস দিচ্ছেন সমাধানের।
চারটি দল থেকে মনোনয়ন পাওয়া চার প্রার্থী আওয়ামী লীগের মনির উদ্দিন, বিএনপির ছুফি মিয়া, জাতীয় পার্টির হারুণ মিয়া  ও জমিয়তের আবদুর রহমান  ইউনিয়নের প্রতিটি গ্রাম চষে বেরাচ্ছেন দোয়া প্রত্যাশী হয়ে। তারা বলছেন, ‘আপাতত আমরা ভোট চাইছি না। কারণ নির্বাচনের আচরণ বিধি অনুযায়ী প্রচার-প্রচারণা শুরু হওয়ার কথা নয়। চলতি মাসের ৭ তারিখ পরে আমরা আনুষ্ঠানিক প্রচারণায় নামবো। ভোট চাইবো। এখন নিজেদের পরিচয় দিয়ে দ্য়োা চাইছি।’
আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত মনির উদ্দিন বলেন,‘এখনো আনুষ্ঠানিক প্রচারণা শুরু করিনি। ৭ তারিখের পরে করবো, প্রতীক বরাদ্দ হওয়ার পর।  এখন ইউনিয়ন ঘুরে সকলের দোয়া চাইছি।’
বিএনপি থেকে ধানের শীষ পাওয়া বর্তমান চেয়ারম্যান ছুফি মিয়া বিভাগীয় প্রয়োজনে সিলেটে আছেন জানিয়ে বলেন, ‘আমার পক্ষে এলাকায় কর্মী সমর্থকেরা কাজ করছেন। তারা দোয়া চাইছেন আমার জন্য। ৭ তারিখ প্রতীক বরাদ্দ হলে আমি এসে নির্বাচনের আচরণ বিধি    মেনেই প্রচার-প্রচারণা শুরু করেেবা।’
জাতীয় পার্টির হারুণ মিয়া বলেন, ‘আচরণ বিধির বিধি লঙ্ঘন করবো না। ৭ তারিখের পরেই প্রচারণা শুরু করবো।’
জমিয়তের আবদুর রহমানের মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।