দ. সুনামগঞ্জে সরকারি চাল আত্মসাতের অভিযোগে ইউপি সদস্য আটক

দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জিআর, ভিজিএফ, ভিজিডি চাল আত্মসাতের অভিযোগে জয়কলস ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. হাবিবুর রহমান(৩৬)কে আটক করে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার সকাল ১১ টায় তাকে আটক করা হয়। সে আস্তমা গ্রামের মৃত আমতর আলীর ছেলে।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ১৭ বস্তা সরকারি জিআর, ভিজিএফ, ভিজিডির চাল আতœসাতের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায়  
 ইউপি সদস্য হাবিবুর রহমানের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার জয়কলস ইউনিয়ন পরিষদের ০১নং ওয়ার্ডের বন্যা দুর্গত, দুস্থ ও ভাতাভোগী দরিদ্রদের মাঝে চাল বিতরণকালে জনপ্রতি দেয়া তিন বস্তা চলের মধ্যে তাকে এক বস্তা দেওয়ার দাবী করেন। এতে ভোক্তভোগীরা চাল দিতে অপারগতা প্রকাশ করায় ইউপি সদস্য ভোক্তভোগীদের হুমকি দেন যে, আগামী মাস থেকে তোমাদের চাল দেয়া হবে না। এসময় ভোক্তভোগীরা বাধ্য হয়ে তাদের তিন বস্তা হইতে এক বস্তা চাল মেম্বারের অধীনে আস্তমা সরকারি প্রাথমিক বিদ্যালয় পয়েন্টের একটি দোকান ঘরে রেখে যায়। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর কবির উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যাদুর্গত এলাকায় চাল বিতরণের কার্যক্রম পরিদর্শনকালে খবর পেয়ে বুধবার সকাল ১০ টায় দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এস আই মাজহারুল ইসলামের সহায়তায় সরকারি ১৭ বস্তা চাল জব্দ করেন এবং ইউপি সদস্যকে থানায় নিয়ে আসেন। এব্যাপারে দক্ষিণ সুনামঞ্জ উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ও  ট্যাগ অফিসার ডাঃ মানছুরুল হক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।