দুর্গত এলাকা ঘোষণার দাবিতে আইনজীবী সহকারী সমিতির মানববন্ধন

স্টাফ রিপোর্টার
বোরো ফসল রক্ষা বাঁধে ঠিকাদারদের দুর্নীতি, অনিয়ম ও হাওরের ফসল তলিয়ে যাওয়ার প্রতিবাদে ও সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আইনজীবী সহকারী সমিতি সুনামগঞ্জ জেলা শাখা।
বৃহস্পতিবার সকালে কালেক্টরেট চত্বরের সামনে বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি জেলা শাখার সহ-সভাপতি আবু মোছার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজল রঞ্জন দে’র পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, আইনজীবী সহকারী সমিতির সদস্য ফারুখ আহমদ, মতিলাল চন্দ্র, রহমত আল       
আজাদ, আব্দুল মুকিত, গৌরাঙ্গ চন্দ্র পাল, মতিউর রহমান প্রমুখ।