দুর্নীতিবাজদের বিচারের দাবিতে তাহিরপুরে যুবলীগের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ফসলডুবির ঘটনায় পাউবোর দুর্নীতিবাজ কর্মকর্তা, ঠিকাদার ও পিআইসিদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে তাহিরপুর উপজেলা যুবলীগ। শনিবার দুপুরে তাহিরপুর উপজেলা সদর পূর্ববাজারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা যুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক    শাহীন রেজা, আওয়ামী লীগ নেতা রঞ্জু মুখার্জি, উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক রিপন মিয়া, সামায়ুন কবির, সদস্য বাবুল মিয়া, নাজমুল হুদা সংগ্রাম, মাসুক মিয়া, ফজলুল হক ফজলু, প্রদীপ দাস, জাহাঙ্গীর, আব্দুছ ছাত্তার, রাজু খন্দকার, মোনায়েম হোসেন রাজু, লুৎফর জামান লাকসাম, ইকবাল হোসেন সেলিম, শফিকুল ইসলাম, নিউটন রায়, রহমত আলী ও মানিক চান প্রমুখ।