ছাতক প্রতিনিধি
ছাতকে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে সিলেট বিভাগের হাওর অঞ্চলের শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের অধীনে দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
মঙ্গলবার উপজেলার চেচান বাজারে কৃষি পরামর্শ কেন্দ্রে দিনব্যাপী প্রশিক্ষণ শেষে
বিকেলে প্রশিক্ষণার্থীদের মাঝে গ্রীষ্মকালীন বীজ বিতরণ করা হয়।
সুনামগঞ্জ জেলা কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক হাবিবুর রহমানের সভাপতিত্বে ও ছাতক উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল হামিদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন। সভায় স্বাগত বক্তব্য রাখেন, কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক।
- ছাতকে করদাতাদের সচেতনতা সৃজনে প্রশিক্ষণ কর্মশালা
- হাওরে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দাবিতে শাবিতে মানববন্ধন


