তাহিরপুরে ব্র্যাক’র চাল বিতরন

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ব্রাকের উদ্যোগে ২৫০ কৃষক ও দরিদ্র পরিবারের মধ্যে মাথাপিছু ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। রবিবার এর কার্যক্রম উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল। এ সময় উপস্থিত ছিলেন, ব্র্যাক ম্যানাজার (স্বাস্থ্য) পনূয়েল পাš্র’া, ব্র্যাক ম্যানাজার (ক্রেডিট) মো. শাহজামাল।
উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের দুমাল, মারালা. লামাগাঁও এবং বড়দল দক্ষিণ ইউনিয়নের বড়দল গ্রাম এই চাল বিতরণ করা হয়।
ব্র্যাক ম্যানাজার শাহ জামাল জানান, তাহিরপুর উপজেলায় সর্বমোট ১০২৫ পরিবারের মধ্যে ৩০ কেজি করে চাল বিতরণ করা হবে।