সুনামগঞ্জ রামকৃষ্ণ আশ্রমে শিক্ষা বৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের হাওর এলাকার ফসলহারা কৃষক পরিবারের হিন্দু-মুসলিমসহ সকল সম্প্রদায়ের ১০০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা বৃত্তি প্রদান করেছে আমেরিকার বিবেকানন্দ স্টাডি এন্ড ফিলানথ্রোপিক সেন্টার।
সুনামগঞ্জ শ্রীরামকৃষ্ণ আশ্রমের তত্ত্বাবধানে বিবেকানন্দ স্টাডি এন্ড ফিলানথ্রোপিক সেন্টারে আর্থিক সহযোগিতায় শিক্ষার্থীদের হাতে শিক্ষা বৃত্তি হিসাবে জনপ্রতি নগদ ২ হাজার টাকা করে তুলে দেয়া হয়। শুক্রবার বেলা ১১ টায় সুনামগঞ্জ শ্রীরামকৃষ্ণ আশ্রমের দুর্গা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ(অব.) পরিমল কান্তি দে’র সভাপতিত্বে ও বিবেকানন্দ শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি বিমান কান্তি রায়ের পরিচালনায়    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট সুনামগঞ্জ শ্রীরামকৃষ্ণ আশ্রমের উন্নয়নে জেলা পরিষদ থেকে ৫ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুল, ঢাকা শ্রীরামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক শ্রীমৎ স্বামী ভবানীসানন্দ মহারাজ, সুনামগঞ্জ শ্রী রামকৃষ্ণ আশ্রম প্রধান স্বামী হৃদয়ানন্দ (লালন) মহারাজ। অনুষ্ঠানে পবিত্র বেদমন্ত্র পাঠ করেন সুনামগঞ্জ শ্রীরামকৃষ্ণ আশ্রমের বিবেক ব্রহ্মচারী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জ শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক যোগেশ্বর দাশ, শুভেচ্ছা বক্তব্য রাখেন বিবেকানন্দ শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক কার্তিক রায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাড. পরিতোশ চন্দ্র রায়, মহেশ্বর পাল, বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মণ, সুভাষ চন্দ্র রায়, চন্দন কুমার রায়, মঞ্জু তালুকদার, রজত ভূষণ রায়, চন্দন প্রসাদ রায়, বিপ্রেশ রায় বাপ্পি, লিটন চন্দ্র রায়, অলক দত্ত, অ্যাড. দেবাংশু শেখর দাস ,কার্তিক তালুকদার প্রমুখ।