স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জস্থ দোয়ারাবাজার উপজেলা কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরে কাজির পয়েন্টের লতিফা কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সমিতির উপদেষ্টাম-লীর সদস্য সাবেক সংসদ সদস্য অ্যাড. আব্দুল মজিদ, অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু, সাবেক সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, অ্যাড. চাঁন মিয়া, অ্যাড. রফিকুল আলম, অ্যাড. আব্দুল হামিদ, ইউপি চেয়ারম্যান আমিরুল হক, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, সমিতির সাধারণ সম্পাদক ফয়েজুর রহমান, জেলা পরিষদ সদস্য আমিনুল ইসলাম সেলিম, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম তুলিপ, সাংগঠনিক সম্পাদক অ্যাড. ছায়াদুর রহমান তালুকদার, সাংবাদিক মাসুম হেলাল, ইউপি সদস্য জসিম উদ্দিন চৌধুরী, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আপন, ইঞ্জিনিয়ার মো. ওয়াদুদ, সমিতির কোষাধক্ষ গুরুধন দাস, সদস্য আব্দুল কুদ্দুস, নূরুল ইসলাম, অ্যাড. নাজমুল হুদা হিমেল প্রমুখ।


