ধর্মপাশায় মোটরসাইকেল শ্রমিক সমবায় সমিতির ইফতার

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় মোটরসাইকেল শ্রমিক সমবায় সমিতির উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ধর্মপাশা আশরাফুল উলুম হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ধর্মপাশা পশ্চিমবাজার মোটরসাইকেল শ্রমিক সমবায় সমিতির লিমিটেড এ ইফতার অনষ্ঠানের আয়োজন করে। এতে মোনাজাত করেন ধর্মপাশা আশরাফুল উলুম হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. রহমত উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন ধর্মপাশা পশ্চিম বাজার মোটরসাইকেল     ॥¤্রমিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো.মাহতাব মিয়া, সহ সভাপতি রেজাউল করিম দুলাল, সাধারণ সম্পাদক মো. এমরান মিয়া, কোষাধ্যক্ষ সাদেক  তালুকদার, সম্মানিত সদস্য মো.খোকন মিয়া, তফাজ্জল মিয়া প্রমুখ।