ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় মোটরসাইকেল শ্রমিক সমবায় সমিতির উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ধর্মপাশা আশরাফুল উলুম হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ধর্মপাশা পশ্চিমবাজার মোটরসাইকেল শ্রমিক সমবায় সমিতির লিমিটেড এ ইফতার অনষ্ঠানের আয়োজন করে। এতে মোনাজাত করেন ধর্মপাশা আশরাফুল উলুম হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. রহমত উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন ধর্মপাশা পশ্চিম বাজার মোটরসাইকেল ॥¤্রমিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো.মাহতাব মিয়া, সহ সভাপতি রেজাউল করিম দুলাল, সাধারণ সম্পাদক মো. এমরান মিয়া, কোষাধ্যক্ষ সাদেক তালুকদার, সম্মানিত সদস্য মো.খোকন মিয়া, তফাজ্জল মিয়া প্রমুখ।


