জগন্নাথপুরে প্রবাসীর অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌএলাকায় যুক্তরাজ্য বিএনপির কোষাধ্যক্ষ এমএ সাত্তার’র অর্থায়নে ও উপজেলা ছাত্রদল নেতা জাকির হোসেনের উদ্যোগে দরিদ্র এলাকার লোকজনের মধ্যে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার ছাত্রদল নেতা পৌরশহরের ইকড়ছই         আবাসিক এলাকার বাসিন্দা জাকির হোসেনের বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা সাদ মাস্টার, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক দিলু মিয়া, উপজেলা ছাত্রদল নেতা নুরুল আমিন, জাকির হোসেন, আল আমিন ইসলাম, জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সহ-সেক্রেটারি জুনেদ আহমদ ভূইয়া উপস্থিত ছিলেন।
পরে এলাকার ২৫০ জন দরিদ্রলোকের মধ্যে জনপ্রতি ১০ কেজি চাল, ২ লিটার তেল ও  ১ কেজি ডাল বিতরণ করা হয়।