দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় অটো-টেম্পু অটো রিক্্রা ড্রাইভার্স ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ৬ জুলাই এই নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। ইতোমধ্যে বিভিন্ন পদে ২২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। দুটি প্যানেলে সভাপতি পদে ২জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সহসভাপদি পদে ৪ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২জন, কোষাধ্যক্ষ পদে ২ জন করে মনোনয়নপত্র জমা দেন।
জানা যায়, বিধিবহির্ভূতভাবে নির্বাচন পরিচালনাকারী ৫ জনের মধ্যে সৈয়দ মিয়া নিজেই প্রার্থী হওয়ায় সুনামগঞ্জ
জেলা অটো টেম্পু ও অটো রিক্্রা ড্রাইভার্স ইউনিয়ন কর্তৃপক্ষ গত ২৮ মে সৈয়দ মিয়ার মনোনয়ন পত্র বাতিলের জন্য কারণ দর্শানোর নোটিশ জারি করেন। কিন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে সন্তোষজনক জবাব না দেয়ায় মঙ্গলবার জেলা ড্রাইভার্স ইউনিয়ন কর্র্তৃপক্ষ এক নোটিশের মাধ্যমে নির্বাচনী সকল কার্যক্রম স্থগিত করেন।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আব্দুর রশিদ বলেছেন, দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের পক্ষ নির্বাচনের সম্পূর্ণ কার্যক্রম স্থগিত করার জন্য বলা হয়েছে। কিন্তু আমরা জেলা কমিটির কোন চিঠি পাইনি।
উপজেলা নির্বাহী অফিসার তারেক মো. জাকারিয়া বলেছেন, আইন শৃংখলা পরিস্থিতি যাতে বিঘিœত না হয় সে জন্য জেলা কমিটির নোটিশের মাধ্যমে নির্বাচন স্থগিত করা হয়েছে।


