স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ্’র ঐচ্ছিক তহবিল থেকে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আর্থিক অনুদানের
চেক তুলে দেন সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ। উপজেলার ৯৫ জন অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ৫ লক্ষ টাকার চেক বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, আহনাফ ফাহমিন অন্তর, জাতীয় পার্টি যুগ্ম-আহ্বায়ক রশীদ আহমদ, জেলা যুব-সংহতির যুগ্ম-আহবায়ক জসিম উদ্দিন, জাপা নেতা ফারুক মেনর, সাজ্জাদুর রহমান সাজু, সাজিদুর রহমান প্রমুখ।


