দ. সুনামগঞ্জে বদর দিবস পালিত

দ. সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের উজানীগাওয়ে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ২টায় দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট কর্তৃক অনুমোদিত উজানীগাও রশিদিয়া হাফিজিয়া মাদ্রাসা শাখার আয়োজনে শাখা সভাপতি ও জামে মসজিদ কমিটির সাধারণ স¤পাদক মো. আমিরুল ইসলামের সভাপতিত্বে      ও শাখা নাজিম ও দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী মাও. জমিরুল ইসলাম মমতাজের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আক্তাপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার আরবী প্রভাষক ও দক্ষিণ সুনামগঞ্জ ক্বারী সোসাইটির সাধারণ স¤পাদক ক্বারী মাও. জয়নাল আবেদীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উজানীগাও জামে মসজিদের খতিব ও ইমাম হাফিজ মাও. রশিদ আহমদ, শাখা কেন্দ্রের প্রধান ক্বারী মতিউর রহমান মানিক।
সভায় আরও বক্তব্য রাখেন, শাখা সহ সভাপতি সৈয়দ আহমদ, সদস্য মনির উদ্দীন, মহিম উদ্দীন মহিম, শাখা কেন্দ্রের সকারী ক্বারী হাবিবুর রহমান, ক্বারী সাইফুলাহ মুনির, ক্বারী সামছুদ্দীন, ক্বারী হাফিজ মারুফ আহমদ, হাফিজ মাসহুদ আহমদ, সমাজ সেবী ইউসুফ আহমদ, আলতাবুর রহমান, প্রবীণ মুরুব্বী আব্দুল খালেক , ছাত্র নাজিম তোফায়েল আহমদ, ছাত্র নজির হোসেন প্রমুখ।