জামালগঞ্জ অফিস
জামালঞ্জের হালির হাওরে শিলাবৃষ্টিতে ২শত একর জমি ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছেন এলাকার কৃষকরা। সোমবার দুপুরে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসার মাধ্যমে ২৮ জন কৃষক স্বাক্ষরিত স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উপজেলার বেহেলী ইউনিয়নের বদরপুর, ইনাতনগর গ্রামের কৃষকরা দাবি করেন, শনিবার রাতে শিলা বৃষ্টিতে হালির হাওরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কোন জমির ফসল কাটার মত উপযোগী নয়। শিলাবৃষ্টি হওয়ার পরদিন থেকে বিভিন্ন জেলার ধান কাটার শ্রমিকরা নিজ নিজ এলাকায় চলে গেছেন। স্থানীয় শ্রমিকরা ধান না কাটার জন্য অনিহা প্রকাশ করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের উপর কারও হাত নেই। এই ব্যাপারে ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হাতে পেলে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জরুরি ভিত্তিতে পাঠানো হবে।’
- ইউপি নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
- ব্যারিস্টার ইমনের প্রচেষ্টায় বিশম্ভরপুরের দুই গ্রামে বিদ্যুতায়নের প্রক্রিয়া শুরু


