স্টাফ রিপোর্টার
পুলিশ সুপার হারুন অর রশিদ বলেছেন, ‘আগমী ২৩ এপ্রিল ৩য় দফা ইউনিয়ন পরিষদ নিবার্চন অনুষ্ঠিত হবে। আমরা আশাকরি প্রার্থীরা আইনের সকল নিয়ম মেনে প্রচারণা করবেন। যে কোনো ধরণের পোস্টার বা প্রচারণা করতে গিয়ে কারো সাথে বিশৃংখলা যেন সৃষ্টি না হয়। আর যদি কেউ বিশৃংখলা সৃষ্টি করতে চায় তাহলে প্রমাণসহ আপনারা নির্বাচন অফিসারকে জানাবেন। আইনের নিয়ম অনুযায়ী তাদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ইউপি নিবার্চন উপলক্ষে বিশেষ আইন-শৃংখলা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
রবিবার দুপুরে শহীদ আবুল হোসেন মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার কাইজার মো.ফারাবির সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা অফিসার সুলেমান মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার রেজাউল কবির, অতিরিক্ত জেলা মজিস্ট্রেট সাবেরা আক্তার, জেলা নিবার্চন অফিসার মো. সাদিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়াম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া প্রমুখ।


