জগন্নাথপুরে মানবপাচারের মামলায় পলাতক আসামী গ্রেফতার

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মানব পাচারের মামলার ওয়ারেন্টভূক্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম শিবলু মিয়া (৫০)। তিনি জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদ্বীশপুর গ্রামের ওয়াহিদ উল্লাহর পুত্র। বুধবার সকালে তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় মানব পাচারের অভিযোগে একটি মামলা রয়েছে। তিনি পলাতক ছিলেন। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান,এএসআই মোশাহিদ ও এএসআই তপন দেবের নেতৃত্বে পুলিশ আসামীর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, গ্রেফতারকৃত ব্যক্তিকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।