দিরাই প্রতিনিধি
দিরাইয়ে বিএনপি ও যুবদলের উদ্যোগে যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যড. তাহির রায়হান চৌধুরী পাবেল’র সমর্থনে বিভিন্ন বাজারে গণসংযোগ ও মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দিনব্যাপি জগদল ইউনিয়নের কলিয়ার কাপন, রতনগঞ্জ, হোসেনপুর, নগদীপুর বাজারে গণ-সংযোগ শেষে বিকেল ৪টায় জগদল
বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাউল তছর উদ্দিনের সভাপতিত্বে ও বাউল আলীনুর মিয়ার পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ূন কবির তালুকদার, পৌর যুবদলের আহ্বায়ক লিপন হাসান চৌধুরী, পৌর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মহি উদ্দিন মিলাদ, যুক্তরাজ্য যুবদল নেতা তারেক রায়হান চৌধুরী, বিএনপি নেতা লাল মিয়া, শাহিনুর মিয়া, জমিরুল মিয়া, নবীর হোসেন, ছাত্রদল নেতা নাঈম ইসলাম, সালমান আহমেদ, শাহিনুর রহমান শাহিন, রুম্মান আহমেদ প্রমুখ।
- লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের কোর্স সমাপন
- জগন্নাথপুরে ছাত্রলীগের কমিটি মেনে নিল আওয়ামী লীগ


