ছাতক-দোয়ারায় প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে -মানিক

দোয়ারাবাজার প্রতিনিধি
‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের মধ্যে ছাতক-দোয়ারাবাজার উপজেলার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়া হবে। বর্তমান সরকার উন্নয়নের সরকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে আপনাদের সর্বাত্মক সহযোগিতা একান্ত কাম্য।’
বৃহস্পতিবার বিকালে দোয়ারাবাজার উপজেলার কালাপশি গ্রাম ও ছাতক উপজেলার সিঙ্গেরকাছ গ্রামে বিদ্যুতায়ন ও একই দিনে সন্ধ্যায় দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দক্ষিণ কলাউড়া, ডালিয়া ও রামশাইরগাঁও গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন কালে এমপি মুহিবুর রহমান মানিক এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘ছাতক-দোয়ারার ইতি মধ্যে প্রায় ৭০ শতাংশ গ্রামে বিদ্যুতায়ন করা হয়ে গেছে, বাকি সব ক’টি ঘরে পর্যায়ক্রমে হয়ে যাবে। আওয়ামীলীগ সরকার কথায় ও কাজে বিশ্বাসী। ভিশন ২১ কে সামনে রেখে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে জনগণের দোড়গাড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার প্রতিটি ইউনিয়ন পরিষদে ইউনিয়ন ডিজিটাল সেন্টার স্থাপন করেছে। অনলাইনের মাধ্যমে সাধারন জনগণ দ্রুত সেবা পাচ্ছে।
বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকার সময় ছাতক উপজেলার সিঙ্গেরকাছ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, ছাতকের সিঙ্গেরকাছ ও দোয়ারাবাজার
 উপজেলার কালাপশি গ্রামে মোশাহিদ আলীর সভাপতিত্বে যুবলীগ নেতা  তোফায়েল খান আকাশ ও ফয়ছল আহমদের যৌথ পরিচালনা দু’টি গ্রামে বিদ্যুৎ উদ্বোধন করা হয়েছে। একই দিনে রাত ৯ ঘটিকায় কলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামীলীগ নেতা রোটারিয়ান নুরুল ইসলামের সভাপতিত্বে যুবলীগ নেতা জমির উদ্দিন ও কলাউড়া ফাজিল মাদ্রাসার প্রভাষক উমর ফারুকের যৌথ পরিচালনায় দক্ষিণ কলাউড়া, ডালিয়া ও রামশাইরগাঁও গ্রামে বিদ্যুতায়ন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহিবুর রহমান মানিক এম.পি, দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিছ আলী বীর প্রতীক, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সোহেল পারভেজ, ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহব্বায়ক সৈয়দ আহমদ, দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আব্দুল খালেক, লক্ষীপুর ইউ.পি চেয়ারম্যান আমিরুল হক, বাংলাবাজার ইউ.পি চেয়ারম্যান উপজেলা যুবলীগের আহবায়ক  জসিম মাষ্টার, দোহালিয়া ইউ.পি চেয়ারম্যান কাজী আনোয়র মিয়া আনু, নরসিংপুর ইউ.পি চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ, নোয়ারাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, উপজেলা আওয়ামীলীগ নেতা বোগলা বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহমত আলী আপন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সফর আলী,সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সচিব পীর মোহাম্মদ আলী মিলন,ছাতক জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানাজার এ.কে এম জাহিদুল ইসলাম,আওয়ামীলীগ নেতা বরুন চন্দ্র দাস, সেচ্ছাসেবকলীগ নেতা মোঃ ছালেক মিয়া, রুবেল আহমদ,সাবেক ইউ.পি সদস্য তাজুল ইসলাম,মুক্তিযোদ্ধা আব্দুল মানিক, জহুর আলী,মখলিছ আলী,আনিছ আলী, আব্দুল বারেক, সমুজ আলী, রফিকুল ইসলাম। ছাতক উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম,ছমরু মিয়া,ইউ.পি সদস্য মখন খান,শুকুর আলী,শহীদুল ইসলাম, তাজিদুর রহমান, মর্তুজ আলী খাঁন, মুক্তার আলী খান,আব্দুল ছালাম,মানিক মিয়া,রমিজ উদ্দিন,ফজলুর রহামন,সিরাজ মিয়া,তোতা মিয়া,আবুল কালাম,কবির আহমদ,যুবলীগ নেতা ফখরুল হক মামুন,আফরোজ আলী তাং,আশরাফ আলী, আব্দুল মতিন তাং, সিরাজুল হক তাং, মিছবাহুল হক,দেলোয়ার হোসেন টিপু প্রমুখ।