ছাতক প্রতিনিধি
স্বেচ্ছাসেবকলীগেরর কেন্দ্রিয় সভাপতি অ্যাড. মোল্লা মোহাম্মদ আবু কাওসার বলেছেন, ‘জননেত্রী শেখ হাসিনার হাতে গড়া স্বেচ্ছাসেবকলীগ একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। আগামী জাতীয় নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে স্বেচ্ছাসেবকলীগকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। মনে রাখতে হবে এ নির্বাচনে বিজয় ছাড়া আমাদের সামনে আর কোন বিকল্প পথ খোলা নেই।’
তিনি বলেন, শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে এ দেশ বহির্বিশ্বে একটি সম্মানের আসনে অধিষ্ঠিত হয়েছে। প্রতিহিংসার রাজনীতি পরিহার করে শেখ হাসিনার করা সকল উন্নয়ন কর্মকান্ড বার্তা হিসেবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে দেশের সকল আসনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
সোমবার বিকেলে কালারুকা জয়েন্ট কনভেনশন হলে ছাতক উপজেলা স্বেচ্ছাসেবকলীগের দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তিনি। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শামীম আহমদ তালুকদারের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু এবং সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি এম রশীদ আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এমপি মুহিবুর রহমান রহমান মানিক বলেন, স্বেচ্ছাসেবকলীগের এ সম্মেলন ছাতক-দোয়ারার রাজনৈতিক ইতিহাসে একটি বিরল ঘটনা। আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের মতো ছাতক-দোয়ারায় স্বেচ্ছাসেবকলীগও একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনার শক্তিশালী হাতকে আরো শক্তিশালী করতে এখন থেকেই স্বেচ্ছাসেবকলীগকে নির্বাচনী মাঠে কাজ করার আহবান জানান তিনি। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রিয় যুগ্ম-সম্পাদক গাজী মেজবাউল হোসেন সাচ্চু, কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, কেন্দ্রিয় মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাড. মানিক কুমার ঘোষ, সদস্য অ্যাড. কামাল আহমদ, জামিল আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আফসার আজিজ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ, মহানগর সভাপতি কাউন্সিলর আফতাব হোসেন খান, সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু প্রমুখ। এর আগে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সোয়েব চৌধুরী। এসময় অতিথি ও উপজেলা ১৩টি ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ দলীয় পতাকা উত্তোলন পায়রা অবমুক্ত করেন । এসময় স্বেচ্ছাসেবকলীগ নেতা বাবুল রায়, মুজিব মালদার, এড. সাহাব উদ্দিন, আব্দুল আলিম, মুহিবুর রহমান তালুকদার টুনু, ওবায়দুর রউফ বাবলুসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কবির আহমদ, গীতা পাঠ করেন প্রকৌশলী পরিমল দেবনাথ। সম্মেলন স্থলে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের কমিটি ঘোষণা করা হয়নি। একটি দায়িত্বশীল সূত্র জানায়, গভীর রাতে সিলেটে বসে চার জনের নাম উল্লেখ করে একটি কমিটি অনুমোদন দেয়া হয়। এতে ওবায়দুর রউফ বাবলুকে সভাপতি ও আব্দুস সহিদকে সাধারণ সম্পাদক করে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ছাতক উপজেলা কমিটি অনুমোদন দেয়া হয়েছে।


