দিরাই উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন ভাটিপাড়া সরকারি প্রাাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান । গত ২৩ জুলাই উপজেলা শিক্ষা অফিস থেকে এ ঘোষণা করা হয়। উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায় বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে বাছাই করে যারা ইউনিয়নের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন তাঁদের মধ্য থেকে বিভিন্ন বিষয়ের উপর উপজেলা শিক্ষা অফিসে ১০০ নম্বরের পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে এ বছর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান। লুৎফুর
রহমানের মধ্যে কিছু ব্যতিক্রমী বিষয় লক্ষ্য করা গেছে, ২০১৩ইং বিদ্যালয় থেকে সমাপনী পরীক্ষায় ফলাফল ভাল না হওয়ায় এলাকাবাসী ও ম্যানেজিং কমিটির মাধ্যমে ৫ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের কে নৈশকালীন ক্লাশের ব্যবস্থা করে বিগত ২০১৪-১৬ইং সমাপনী পরীক্ষায় শতভাগ পাশ, ৯টি জিপিএসহ একাধিক ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে উপজেলার মধ্যে অভাবনীয় সাফল্য নিয়ে এসেছেন। তাঁর বিদ্যালয়ে নিয়মিত মা সমাবেশ, অভিভাবক সমাবেশ, খেলাধুলা, জাতীয় দিবস অনুষ্ঠিত হয়। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ভাাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যাপক সুনাম ছড়িয়ে পড়ে উপজেলাব্যাপী। তিনি আরও বলেন একজন দক্ষ শিক্ষক বলতে যে সকল গুণাবলীর উপস্থিতি থাকতে হয় তা তাঁর মধ্যে আছে। নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, আধুনিক পদ্ধতিতে সহজ সাবলীল ভাষায় শ্রেণী কক্ষে ছাত্র- ছাত্রীদের পাঠদান করা। একটি বিদ্যালয়কে পরিচালনা করতে হয় তাঁর কর্মদক্ষতা প্রশংসনীয়। দরিদ্র ও ঝরে পড়া ছাত্র ছাত্রীদেরকে বিদ্যালয়মুখি করতে তাঁর নানামুখী পদক্ষেপ ইতিবাচক ভূমিকা রাখে। বিশেষ করে সমাপনী পরীক্ষায় ভাল ফলাফল অর্জনের জন্য রাতে অতিরিক্ত পড়ানোর ব্যবস্থা করে উপজেলাব্যাপী প্রশংসিত হয়েছেন ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান ।
প্রধান শিক্ষক শ্রেষ্ঠত্বের সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের সঞ্চার দেখা দেয়। ছাত্র ছাত্রী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শুভেচ্ছা দিতে ছুটে আসেন বিদ্যালয়ে। এব্যাপারে লুৎফুর রহমান বলেন, এ অর্জন আমার নয় এলাকাবাসীর। এলাকাবাসীর সহযোগিতায় আজ এই বিদ্যালয়টি উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে পরিচিতি পেয়েছে এবং আজ আমিও শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছি। সকলের সহযোগিতা পেলে আমি জেলা পর্যায়ে ও কৃতিত্ব বয়ে নিয়ে আসব ইনশাআল্লাহ।


