ব্শ্বিম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে মাধ্যমিক স্তরে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থপনা কমিটির সদস্যগণের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক ৪ দিনব্যাপী এক প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার উপজেলা পরিষদ গণমিলনায়তনে উপজেলা পরিষদের আয়োজনে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের স্থানীয় সরকার বিভাগ এবং জাপানী ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহায়তায় ৪ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা।
উপজেলা ডেভলপমেন্ট ফ্যাসিলিটেটর, উপজেলা পরিচালন প্রকল্পের কর্মকর্তা মো. আশেরুল ইসলামের সহযেগিতায় প্রশিক্ষণে রিসোর্স পারসন ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান
মো. হারুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছরুয়ার আলম।
কর্মশালায় উপজেলার মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি, সদস্য, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক সহ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৮ জন করে চল্লিশজন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
- ছাতকে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের দায়িত্ব হস্তান্তর
- বিশ্বম্ভরপুরে রিডিং ক্যাম্প স্থায়ীকরণ বিষয়ক কর্মশালা


