কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করলো আমরা মুক্তিযোদ্ধার সন্তান

কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সুরঞ্জিত সেন গুপ্ত এমপিসহ জাতীয় নেতাদের উপর পরিকল্পিত গ্রেনেড হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান জেলা শাখা। ২০ আগস্ট রবিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে সুনামগঞ্জের কেন্দ্রীয় শহীদ  মিনারে মোমবাতি প্রজ্জ্বলনকালে উপস্থিত ছিলেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী জাহান, জেলা কমিটির সভাপতি সাংবাদিক আল-হেলাল, সাংগঠনিক সম্পাদক আশকর আলী, প্রচার সম্পাদক নেছার আহমদ শফিক, মাশুক মিয়া ও রহমত আলী প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি