সুনামগঞ্জ জেলার মুক্তিযোদ্ধারদের পক্ষে রোহিঙ্গা নির্যাতনের নিন্দা প্রকাশ করেছেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মো. নূরুল মোমেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর নির্বিচারে গণহত্যা, গুম, বাড়িঘরে আগুন দেয়া, নারী ও শিশু নির্যাতনের ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল। মুক্তিযোদ্ধা সংসদ সহ জেলার সকল মুক্তিযোদ্ধাগণ রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর এ ঘটনার তীব্র নিন্দা করছি। সাথে সাথে বিশ্ব বিবেকের কাছে নির্যাতন বন্ধে
ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। এছাড়াও বাংলাদেশ সরকারকে রোহিঙ্গা জনগোষ্ঠীর নির্যাতন বন্ধে বিশ্ব জনমত তৈরিতে ভূমিকা রাখার অনুরোধ করছি। প্রেস বিজ্ঞপ্তি
- ‘লাগলে বাড়ি বাউন্ডারি’ স্লোগানে সিলেট সিক্সার্সের যাত্রা ১০ সেপ্টেম্বর
- সুমতির মুখের সেপটিপিন এখন আমাদের মুখে


