স্টাফ রিপোর্টার
ক্বেরাত প্রশিক্ষণ কেন্দ্রের আঞ্জুমানে তা’লীমুল কুরআন রাবে পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন করেছে মাহমুদিয়া মাদানিয়া ইসলামিয়া মাদ্রাসা। মাদ্রাসা থেকে ১২ জন শিক্ষার্থী পরীক্ষায়
অংশগ্রহণ করে। এর মধ্যে গোল্ডেন এ প্লাস পেয়েছে মোছা.রোহেনা আক্তার। এছাড়াও ১ম বিভাগে পাষ করেছে ৬ জন, ২য় বিভাগে ৩ জন এবং ৩য় বিভাগে পাশ করেছে ১জন। এদিকে রাবে পরীক্ষায় ভাল ফলাফল করায় শিক্ষার্থীদের অভিনন্দন ও তাদের ভবিষ্যতের শুভ কামনা জানিয়েছেন মাদ্রাসার মুহতামিম হাফীজ আতাউর রহমান লস্কর ও মাদ্রাসার শিক্ষা সচিব ক্বারী মাও. নুরে আলম।


