প্রতীক আজ চ্যানেল আই এর সেরা বাংলাবিদ প্রতিযোগিতায়

স্টাফ রিপোর্টার
বেসরকারি টেলিভিশন চ্যানেল আই কর্তৃক আয়োজিত ‘ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ’ এর সেরা ৬ এ থেকে আজ চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিবে       সুনামগঞ্জের মেধাবী ছাত্র প্রতীক পনতীর্থ। আজ সন্ধ্যা ৭.৩৫ টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বটি সরাসরি দেখানো হবে চ্যানেল আই এর পর্দায়। প্রতীক এখন সিলেট পাইলট স্কুলের অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত। সে সুনামগঞ্জের বাঁধন পাড়ার ডাক্তার ননীভূষণ তালুকদারের ছোট ছেলে।