সু.খবর ডেস্ক
বিপিএলের পঞ্চম আসরকে সামনে রেখে দল গঠনের কাজ সম্পন্ন করেছে টুর্নামেন্টের সাতটি ফ্র্যাঞ্চাইজি। শনিবার প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠানে পছন্দের খেলোয়াড়দের কিনে নেয় দলগুলো। অবশ্য প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠানের আগেই দেশি ও বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ে শক্তিশালী দল গঠনের কাজ অনেকটাই এগিয়ে রেখেছিল ফ্র্যাঞ্চাইজিটা।
প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠানে ১৪০ জন দেশি ক্রিকেটারদের মধ্য হতে ৫০ জন দল পান। অন্যদিকে ২০৮ জন বিদেশি ক্রিকেটারের মধ্যে মাত্র ১৫ জনকে কিনে নেয় ফ্র্যাঞ্চাইজিরা।
ছয়টি দল সাতজন করে দেশি খেলোয়াড় কেনে। রংপুর রাইডার্স কেনে আটজন। অন্যদিকে বাকি ছয় দল দুজন করে বিদেশি খেলোয়াড় কিনলেও রংপুর কিনে একজন বেশি; তিনজন।
আগামী ৩ নভেম্বর শুরু হবে বিপিএলের পঞ্চম আসর। গত আসরে চ্যাম্পিয়ন হয় ঢাকা। এর আগে টুর্নামেন্টের প্রথম ও দ্বিতীয় আসরেও শিরোপা জয় করে ঢাকা। তৃতীয় আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স মাশরাফির অধীনে শিরোপা ঘরে তোলে। এবারের আসরে প্রতিটি দল পাঁচজন করে বিদেশি খেলোয়াড় নিয়ে একাদশ গঠন করার সুযোগ পাবে।
বিপিএলের এবারের আসর শুরু হবে সিলেটে। সিলেট থেকে ঢাকায় ফিরবে টুর্নামেন্ট। সেখান থেকে চট্টগ্রামে গিয়ে বিপিএলের শেষ দিকের ম্যাচগুলো মিরপুরের হোম অব ক্রিকেটে মাঠে গড়াবে।
আসুন বিপিএলের পঞ্চম আসরের দলগুলো দেখে নেয়া যাক-
ঢাকা ডায়নামাইটসের স্কোয়াড: সাকিব আল হাসান (আইকন), মেহেদী মারুফ, কুমার সাঙ্গাকারা, এভিন লুইস, ক্যামেরন ডেলপোর্ট, মোসাদ্দেক হোসেন, শেন ওয়াটসন, কেভন কুপার, রবম্যান পাওয়েল, শহিদ আফ্রিদি, সুনিল নারিন, গ্রায়েম ক্রেমার, মোহাম্মদ শহীদ, মোহাম্মদ আমির, শাহিন শাহ আফ্রিদি, রনশফোর্ড বিটন, আবু হায়দার রনি, জহুরুল ইসলাম, নাদিফ চৌধুরী, সাকলাইন সজীব, জো ডেনলি, আকিল হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম ও নূর হোসেন সাদ্দাম।
রাজশাহীর স্কোয়াড: মুশফিকুর রহীম (আইকন), মুমিনুল হক, লুক রাইট, লেন্ডল সিমন্স, ম্যালকম ওয়ালার, জেমস ফ্রাঙ্কলিন, ফরহাদ রেজা, ড্যারেন স্যামি, সামিত প্যাটেল, মেহেদি হাসান, কেসরিক উইলিয়ামস, মোহাম্মদ সামি, মোস্তাফিজুর রহমান, জাকির হাসান, নিহাদুজ্জামান, রনি তালুকদার, উসামা মীর, রাজা আলি দার, হোসেন আলি, নাঈম ইসলাম জুনিয়র ও কাজী অনিক।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্কোয়াড: ইমরুল কায়েস, তামিম ইকবাল, মারলন স্যামুয়েলস, ড্যারেন ব্রাভো, শোয়েব মালিক, জস বাটলার, লিটন দাস, মোহাম্মদ সাইফুদ্দিন, ফাহিম আশরাফ, মোহাম্মদ নবী, রশিদ খান, হাসান আলি, ইমরান খান জুনিয়র, আল আমিন হোসেন, আরাফাত সানি, অলক কাপালী, মেহেদী হাসান, সোলোমন মিরে, রুম্মান রইস, মেহেদী হাসান রানা, এনামুল হক ও রকিবুল হাসান।
চিটাগং ভাইকিংসের স্কোয়াড: সৌম্য সরকার (আইকন) মিসবাহ উল হক, এনামুল হক, লুক রনকি, জার্মেই ব্লাকউড, সিকান্দার রাজা, লিয়াম ডওসন, জীবন মেন্ডিস, তাসকিন আহমেদ, শুভাশিষ রায়, সানজামুল ইসলাম, আল আমিন, আলাউদ্দিন বাবু, তানভির হায়দার, নাজিবুল্লাহ জাদরান, লুইস রিকি, ইরফান শুক্কুর, নাঈম হাসান ও ইয়াসির আরাফাত।
সিলেট সিক্সার্সের স্কোয়াড: সাব্বির রহমান (আইকন), বাবর আজম, উসমান সেনওয়ারি, আন্দ্রে ফ্লেচার, দাসুন সানাকা, লিয়াম প্লাঙ্কেট, রস হুইটলি, নাসির হোসেন, তাইজুল ইসলাম, নুরুল হাসান ,আবুল হাসান রাজু, শুভাগত হোম চৌধুরী, কামরুল ইসলাম রাব্বি, নাবিল সামাদ, মোহাম্মদ শরিফ, ক্রিসমার সান্টকি, আন্দ্রে ম্যাকার্থি, ডেভি জ্যাকবস, রিচার্ড লেভি, চতুরঙ্গা ডি সিলভা, গোলাম মোদাসসের খান, ইমতিয়াজ হোসেন তান্না, ভানিদু হাসারাঙ্গা, মোহাম্মদ শরীফউল্লাহ।
খুলনা টাইটান্সের স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (আইকন), রিশে রুশো, ডেভিড মালান, আরিফুল হক, চ্যাডউইক ওয়ালটন, শফিউল ইসলাম, মোশাররফ হোসেন, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ রাহি, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলি চৌধুরী, মুক্তার আলী, কাইল অ্যাবোট, জুনায়েদ খান, সরফরাজ আহমেদ, শাদাব খান, সেকুগে প্রসন্ন, বেনি হাওয়েল, ক্রিস লিন, কার্লোস ব্রাফেট জেফ্রা আর্চার সেহান জয়াসুরিয়া, ইমরান আলি, ধীমান ঘোষ, সাইফ হাসান।
রংপুর রাইডার্সের স্কোয়াড: মাশরাফী বিন মুর্তজা (আইকন), অ্যাডাম লিথ, ক্রিস গেইল, কুশল পেরেরা, মোহাম্মদ মিঠুন, জনসন চার্লস, সোহাগ গাজী, রুবেল হোসেন, শাহরিয়ার নাফিস, রবি বোপারা, নাজমুল ইসলাম অপু, স্যামুয়েল বদ্রি, থিসারা পেরেরা, জিয়াউর রহমান, ফজলে রাব্বি, ডেভিড উইলি, স্যাম হেইন, সামিউল্লাহ শেনওয়ারি, জহির খান, আব্দুর রাজ্জাক, ইবাদত হোসেন চৌধুরী, ইলিয়াস সানি, নাহিদুল ইসলাম।
- রোহিঙ্গাদের বাড়ি ভাড়ায় পুলিশ হেডকোয়ার্টার্সের নিষেধাজ্ঞা
- রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে এনডিএফ’র বিক্ষোভ ও প্রতিবাদ সভা


