রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিয়ে সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র উন্মোচন ও স্বৈরাচারী মিয়ানমার সরকারের বর্বর গণহত্যা বন্ধ এবং আশ্রয়, ত্রাণ ও ভয়ভীতি ছাড়া অবাসভূমিতে প্রত্যাবর্তনে সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবিতে বিক্ষোভ-মিছিল করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, সুনামগঞ্জ জেলা শাখা। শনিবার বিকালে বিক্ষোভ মিছিল শেষে স্থানীয়
আলফাত উদ্দিন স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) এ সংগঠনের সভাপতি বাদল সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল এর পরিচালনায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট নিরঞ্জন তালুকদার, বাংলাদেশ হোটেল শ্রমিক-মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়নের জেলা শাখার সাধারণ সম্পাদক লীল মিয়া, কৃষক নেতা আব্দুল কাইয়ুম, ছাত্র-ইউনিয়ন জেলা সভাপতি তারেক হাসান, বারকি শ্রমিক সংঘের জেলা সভাপতি নাছির মিয়া, কোষাধ্যক্ষ কাদির মিয়া, রহমত মিয়া, সুমন, মুহিত, সুধাংশু মজুমদার, প্রদীপ দাস, আফাজ উদ্দিন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন আন্তঃ সাম্রাজ্যবাদী দ্বন্দ্বে বাজার দখল, পুনর্দখল ও পুনর্বন্টনের প্রশ্নে বিশ্বব্যাপী যে অস্থিরতা ও দ্বন্দ্ব-সংঘাত চলছে তারই ধারাবাহিকতায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় মার্কিন সাম্রাজ্যবাদ ও বৃহৎ সাম্রাজ্যবাদে পরিণত হওয়ার লক্ষ্যে অগ্রসরমান পূঁজিবাদী চীনের ষড়যন্ত্র-চক্রন্তের নির্মম শিকার হচ্ছে মিয়ারমারের রোহিঙ্গা জনগোষ্ঠী। বক্তারা বলেন সকল ধরনের জাতিগত নিপীড়নের হোতা হচ্ছে সাম্রাজ্যবাদী ও তাদের দালাল স্বৈরচারাী সরকার। তাই মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাসহ সকল জাতিসত্তার মুক্তি তথা আত্ম-নিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে পুজিঁবাদী-সাম্রাজ্যবাদী শাসন-শোষণমূলক ব্যবস্থার উচ্ছেদ ছাড়া শ্রমিক-কৃষক-মেহনতি জনতার মুক্তি নাই। সমাবেশে থেকে শ্রম আইন লঙ্ঘন করে বিনা বেতনে শ্রমিক ছাঁটাই বন্ধ হোটেল সেক্টরে শ্রমিকদের বর্তমান বাজারদরের সাথে সংগতিপূর্ণ ন্যূনতম মূল মজুরি ১০ হাজার টাকা, ঢাকার ঘরোয়া হোটেল এন্ড রেস্টুরেন্টে কিশোর শ্রমিক রিয়াদের খুনি আরিফুল ইসলাম সোহেলের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, শ্রমিকদের জন্য রেশনিং চালু, ৮ ঘন্টা কর্ম দিবস, নিয়োগপত্র, পরিচয়পত্রসহ শ্রমআইন বাস্তবায়ন, সিলেটে স্থায়ী শ্রম আদালত ও যুগ্ম-শ্রম পরিচালকের কার্যালয় স্থাপন করার দাবি জানানো হয়।
এদিকে একই দাবিতে কৃষক সংগ্রাম সমিতি ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।


