দিরাই প্রতিনিধি
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করায় দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে দিরাই উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শনিবার সন্ধায় স্থানীয় আওয়ামী লীগ কার্যলয় থেকে দলীয় সভাপতি আছাব উদ্দিন সরদার ও সহ-সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদের নেতৃত্বে
আনন্দ মিছিল বের হয়। মিছিলটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা পয়েন্টে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাড. সোহেল আহমদ, ছাদ উদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাড. অভিরাম তালুকদার, প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি বিশ^জিৎ রায়, যুবলীগ নেতা আব্দুল হক মিয়া, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহজাহান সরদার, সহ-সভাপতি হাইয়ূম তালুকদার, যুবলীগের মোহন চৌধুরী, মিজানুর রহমান, পৌর যুবলীগ নেতা সারোয়ার আহমদ, সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সোয়েব চৌধুরী, ইকবাল সরদার, উপজেলা ছাত্র লীগের ভারপ্রাপ্ত সভাপতি সায়েল চৌধুরী, কলেজ ছাত্র লীগের সভাপতি উজ্জ্বল চৌধুরী, সাধারণ সম্পাদক মান্না তালুকদার লিমন প্রমুখ।
- রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে এনডিএফ’র বিক্ষোভ ও প্রতিবাদ সভা
- পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময়


