তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত জয়নাল আবেদীনের ১১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাদাঘাট আলহাজ্ব জয়নাল আবেদীন বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে স্মরণ সভা ও শোক র্যালী অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নুরুল ইসলামের সভাপতিত্বে ও এসএম সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়নাল আবেদীন মহাবিদ্যালয়ের সহকারি অধ্যাপক নুর আহমদ। স্বাগত বক্তব্য রাখেন, জয়নাল আবেদীন বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক চির রঞ্জন তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মুজিবুর রহমান তালুকদার, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ধানু, বাদাঘাট রহমানীয়া আওয়ামী দাখিল মাদ্রাসার সহ সুপারিনটেনডেন্ট মৌ. তাজুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক নুরুল হক মাস্টার, উপজেলা কৃষকলীগ আহ্বায়ক সেলিম হায়দার, বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগ সহ সভাপতি প্রীতি রঞ্জন সরকার কানু, যুবলীগ সাধারণ সম্পাদক রফিক আহমেদ মানিক, ছাত্রলীগ নেতা সুলেমান আহমদ প্রমুখ।
স্মরণ সভার আগে বিদ্যালয়ের ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের একটি শোক র্যালি বাদাঘাট বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন বাদাঘাট বাজার জামে মসজিদের খতিব মুফতি, মৌলানা হাজী আব্দুল বাতেন।


