রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে দিরাইয়ে মানববন্ধন

দিরাই প্রতিনিধি
রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে দিরাইয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৪টায় স্থানীয় থানা পয়েন্টে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ দিরাই উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরিষদের আহ্বায়ক সুমন মিয়ার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুনায়েদ মিয়ার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ চৌধুরী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক মানিক মিয়া        
তালুকদার, দপ্তর সম্পাদক আবু সাঈদ চৌধুরী, সহ-প্রচার সম্পাদক কয়ছর মিয়া, যুবদল নেতা মঈন উদ্দিন চৌধুরী মাসুক, কৃষক দলের সভাপতি বাবুল মিয়া, স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক সজীব রশীদ চৌধুরী প্রমুখ।