স্টাফ রিপোর্টার, তাহিরপুর
মিয়ানমারে নিরীহ রোহিঙ্গাদের উপর ইতিহাসের নিকৃষ্টতম জঘন্য হামলা, খুন, ধর্ষণ, নির্যাতনের প্রতিবাদে ও জাতিসংঘের কার্যকর হস্তক্ষেপের মাধ্যমে নির্যাতন বন্ধের দাবিতে মানবনন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে তাহিরপুর উপজেলার আব্দুজ জহুর চত্বরে সুজন তাহিরপুর উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত মানবনন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জয়নাল আবেদীন কলেজের সাবেক অধ্যক্ষ ছায়াদুল কিবরিয়া, বাদাঘাট ডিগ্রি কলেজের প্রভাষক মো. বাহাউদ্দিন, জয়নাল আবেদীন মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক নুরুজ আলী, মাও. ইসতিয়াক, হারুনুর রশীদ, বিপ্লব মিয়া, ফেরদৌস আলম, শামসুদ্দিন প্রমুখ।


